এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএস মানের করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মান অনুযায়ী করার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্তীকরণ–সংক্রান্ত জটিলতার সমাধান নিয়েও কাজ করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখলেন, তা বিবেচনা করতে হবে।

আরও পড়ুন

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ শুধু প্রথাগত না করে প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।

এ সময় নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠান ও পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন