বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেকসই নেতৃত্ব নিয়ে গোলটেবিল বৈঠক

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই নেতৃত্ব নিয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক। ঢাকা, ১৭ ডিসেম্বরছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই নেতৃত্ব নিয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এটি অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেকসই নেতৃত্ব, শিক্ষার গুণগতমান ও টেকসই শিক্ষা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য জহিরুল হক, সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আফম মফিজুল ইসলাম, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য আনোয়ারুল কবির, উত্তরা ইউনিভার্সিটির সহউপাচার্য ইয়াসমিন আরা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রাইমেশিয়া ইউনিভার্সিটির সাবেক উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক সহউপাচার্য আনম মেশকাত উদ্দিন এতে উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় টেকসই নেতৃত্ব প্রকল্পের গবেষক ফরিদ আহমদ সোবহানী,শফিকুর রহমান ও অম্লান হকের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।