ইউনেসকোর ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম, দিতে হবে ইংরেজি বা ফরাসি ভাষায় জীবনবৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সংস্থা ইউনেসকো ইয়াং প্রফেশনাল প্রোগ্রাম ২০২৩-এর জন্য আবেদন আহ্বান করেছে। ভৌগোলিক প্রতিনিধিত্ব বাড়ানো ও লিঙ্গ ভারসাম্যকে উন্নীত করতে এ প্রোগ্রাম। আবেদনকারীকে ইংরেজি বা ফরাসি ভাষার এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

আরও পড়ুন

যোগ্যতার মানদণ্ড

  • আবেদনকারীর বয়স এ বছরের ৩১ ডিসেম্বরে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

  • আবেদনকারীর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

  • প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক ও মানবিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, মনোবিজ্ঞান, আইন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মিডিয়া, সাংবাদিকতা, পাবলিক ইনফরমেশন, সাংস্কৃতিক নীতি ও উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করতে হবে।

  • আবেদনকারীদের অবশ্যই ইংরেজি বা ফরাসি ভাষা জানতে হবে।

আরও পড়ুন

বাছাই প্রক্রিয়া

আবেদনপত্রগুলো পর্যালোচনা ও নির্বাচনের পর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ভিডিও ইন্টারভিউ অথবা একটি লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। নির্বাচিত প্রার্থীদের ইউনেসকোর স্টাফ সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে। নির্বাচিত প্রার্থীদের ৯ মাস প্রবেশনারি পিরিয়ড থাকবে। নির্বাচিত প্রার্থীদের অ্যাসাইনমেন্ট হতে পারে হেডকোয়ার্টারে বা ফিল্ড অফিসে। তরুণ পেশাদারদের একজন পরামর্শদাতার সঙ্গে কাজ করার সুযোগ থাকবে। এ ছাড়া পেশাদারদের ইউনেসকোর বিভিন্ন এলাকায় প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।

আরও পড়ুন