লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদ

অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদছবি: বাসস

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধক্ষ্য অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদ। কোষাধক্ষের পদ থেকে অব্যহতির শর্তে আগামী চার বছরের জন্য তাঁকে নতুন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক মুহাম্মদ হানিফ মুরাদকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে

আরও পড়ুন

প্রজ্ঞাপন অনুযায়ী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বরত অধ্যাপক মোহাম্মদ হানিফ মুরাদকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্বও তাঁর ওপর ন্যস্ত থাকবে।