ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানের শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে করবে ইন্টার্নশিপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্ল্যানিং অ্যান্ড রিসার্চ শাখার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর আওতায় এই বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানের শিক্ষার্থীরা তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে পুলিশের সঙ্গে ইন্টার্নশিপ করার এবং বিভিন্ন জায়গা পরিদর্শনের সুযোগ পাবেন।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুযায়ী, পুলিশ কর্মকর্তারাও অপরাধবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি শামসুন্নাহার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন শাহারিয়া আফরিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ কয়েকজন শিক্ষক ও পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ পুলিশ সমাজের নানাবিধ অপরাধ নির্মূলসহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

এ ছাড়া অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে পুলিশের সঙ্গে ইন্টার্নশিপ করার এবং বিভিন্ন জায়গা পরিদর্শনের সুযোগ পাবেন। পুলিশ কর্মকর্তারাও অপরাধবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সহযোগিতা পাবেন।

আরও পড়ুন