বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে যোগ দিলেন ৩১ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস ফেইজ-এ-তে ৩১ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিএসএমএমইউতে যোগ দেওয়া ৩১ চিকিৎসক তালিক এখানে.pdf

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর মার্চ ২০২২ শিক্ষাবর্ষে বেসিক সায়েন্স অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-এ কোর্সে সরকারি রেসিডেন্টদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে। অধ্যয়নকালে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নামফলক, ভিজিটিং কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।’