ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। শীত ও গ্রীষ্ম মিলিয়ে মোট ৯ দিনের ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি থেকে আগামী ১০-১৩ ডিসেম্বর চার দিন এবং ২০২৪ সালের পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি থেকে আগামী ২৬-৩০ মে পাঁচ দিন ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী ২ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।