ঢাকাসহ ৫ বিভাগীয় শহরে হয়ে গেল শিক্ষা মেলা ‘মেইসেস এডুকেশন মিট’
বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে রাজধানী ঢাকাসহ পাঁচটি বিভাগীয় শহরে দিনব্যাপী এডুকেশন মিটের আয়োজন করেছিল দেশের অন্যতম শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস। এ মেলা ৫ আগস্ট সিলেট, ৭ আগস্ট রংপুর, ৯ আগস্ট খুলনা, ১১ আগস্ট ঢাকা এবং ১২ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়ার ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সফরকারী দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শ করার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবনের অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশ্যেই এত বড় পরিসরে এডুকেশন মিটের আয়োজন করা হয়েছিল।