পড়াশোনা বন্ধ বা ক্লাস ফাঁকিতে বাতিল হতে পারে মার্কিন শিক্ষার্থী ভিসা
পড়াশোনা মাঝপথে ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে মার্কিন শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট শিক্ষার্থী। গতকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
যাঁরা শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাঁদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল বলে বিবৃতিতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাসে ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘আপনি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।’
যাঁরা শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাঁদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। পড়াশোনা বন্ধ করা, ক্লাসে অনুপস্থিত থাকা বা অনুমতি ছাড়া অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।
দূতাবাস সতর্ক করে জানায়, এ ধরনের শর্ত ভঙ্গের কারণে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলার এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। পড়াশোনা বন্ধ বা ক্লাস ফাঁকিতে বাতিল হতে পারে মার্কিন শিক্ষার্থী ভিসা