আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। বাকি দুটো মেডিকেল কলেজ হলো সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ।  জেলার নামে এসব মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গতকাল সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুন

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার ওই প্রজ্ঞাপনে বলঅ হয়েছে, জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নাম এখন থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম হবে হবিগঞ্জ মেডিকেল কলেজ।

এর আগে ৬ টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছিল। এছাড়া ২০টি হাসপাতালের নামও পরিবর্তন করা হয়।

আরও পড়ুন