ঢাবির নতুন সহ–উপাচার্য হলেন অধ্যাপক মামুন আহমেদ

অধ্যাপক মামুন আহমেদ আজ বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যরা উপস্থিত ছিলেনছবি: বিজ্ঞপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়টির নতুন সহ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে চার বছর মেয়াদে রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, সহ–উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন। সহ–উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন উপাচার্য। রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগলাভের পর আজ বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক মামুন আহমেদ সহ–উপাচার্য  (একাডেমিক) হিসেবে যোগদান করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, সহ–উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন