বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম

অধ্যাপক মো. নজরুল ইসলামছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহ–উপাচার্য (একাডেমিক) পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনে বিএমইউ রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (একাডেমিক) শূন্য পদে নিয়োগ করা হলো। সহ-উপাচার্য (একাডেমিক) হিসেবে অধ্যাপক নজরুল ইসলামের নিযুক্তির মেয়াদ চার বছর হবে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্বা পালন করবেন। সহ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তিনি বর্তমানে কর্মরত পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন