শিক্ষাপ্রতিষ্ঠান: পাঁচ দিনের ছুটি শেষে খুলছে কাল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিখনকেন্দ্রে ক্লাস শেষে ঘরে ফিরছে শিশুরা। সম্প্রতি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর কুতুবদিয়া পাড়ায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে। সে হিসেবে টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল সোমবার খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।