ইউজিসি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক আলমগীর

ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকছেন। পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও অব্যাহত রাখার স্বার্থে তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেন। ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন