বিদেশে উচ্চশিক্ষা ও আইইএলটিএস প্রস্তুতিতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘ফিউচারএড’

মানসম্মত শিক্ষা ও সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চারবার ব্রিটিশ কাউন্সিলের ‘কান্ট্রি টপ পারফরমার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ফিউচারএডছবি: ফিউচারএডের সৌজন্যে

বিশ্বজুড়ে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার পথ সহজ করতে দুই দশক ধরে কাজ করে যাচ্ছে আইইএলটিএস টেস্টিং সেন্টার ‘ফিউচারএড’।

আন্তর্জাতিক মানের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এক্সাম রেজিস্ট্রেশন ও উচ্চশিক্ষায় ভিসা প্রসেসিং সেবা দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে। ১৫ বছরের দীর্ঘ আইইএলটিএস টেস্টিং অভিজ্ঞতাসম্পন্ন ব্রিটিশ কাউন্সিলের অন্যতম শীর্ষ অফিশিয়াল পার্টনার হিসেবে ফিউচারএড ইতিমধ্যে তিন লাখের বেশি শিক্ষার্থীকে তাঁদের স্বপ্নপূরণের পথে সহায়তা করেছে। বর্তমানে ফিউচারএড ঢাকার বনানীতে প্রধান কার্যালয় এবং ধানমন্ডিতে একটি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

আইইএলটিএস প্রস্তুতি ও পরীক্ষার আধুনিক সুবিধা

মানসম্মত শিক্ষা ও সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চারবার ব্রিটিশ কাউন্সিলের ‘কান্ট্রি টপ পারফরমার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ফিউচারএড।

আইইএলটিএসের চারটি মডিউল—লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিংয়ের প্রতিটিতে সমান দক্ষতা অর্জনের জন্য এখানে রয়েছে বিশেষ ব্যবস্থা। শুধু ইংরেজি জানা নয়; বরং পরীক্ষার সঠিক কৌশল ও সময় ব্যবস্থাপনা শেখানোর ওপরও গুরুত্ব দেয় ফিউচারএড।

প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের জন্য কী কী বিশেষ আছে

রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট: আইইএলটিএস পরীক্ষার সময় যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়, একই ধরনের পরিবেশে আধুনিক কম্পিউটার–ডেলিভারড (সিডি) ল্যাব ও ক্লাসরুমে মক টেস্ট দেওয়ার সুযোগ।

দক্ষ প্রশিক্ষক ও মূল্যায়ন: ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রশিক্ষিত ও সার্টিফায়েড শিক্ষকদের মাধ্যমে রাইটিং ও স্পিকিংয়ে ব্যক্তিগত ফিডব্যাক ও মূল্যায়নের সুযোগ।

সুবিধামতো ব্যাচ ও বিভিন্ন কোর্স: শিক্ষার্থী ও চাকরিজীবীদের সুবিধার জন্য বিভিন্ন সময়ের ব্যাচের পাশাপাশি রয়েছে প্রিপারেশন কোর্স, ক্র্যাশ কোর্স, বেসিক ও স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ ও গ্যারান্টেড আইইএলটিএস কোর্স।

বর্তমানে প্রতি মাসে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী ফিউচারএড থেকে আইইএলটিএস রেজিস্ট্রেশন, পরীক্ষা ও কোর্সসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করছেন।

উচ্চশিক্ষায় ‘ওয়ান–স্টপ সলিউশন’

সঠিক দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নেওয়ার ওপর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। যুক্তরাজ্য (ইউকে), যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি কাজ করে ফিউচারএডের দক্ষ কাউন্সেলিং টিম।

আইইএলটিএস প্রস্তুতি থেকে শুরু করে আইইএলটিএস এক্সাম ও ভিসা প্রক্রিয়া—সব সেবা এক ছাদের নিচে থাকায় শিক্ষার্থীদের সময় ও পরিশ্রম সাশ্রয় হয়।

প্রতিষ্ঠানটির উচ্চশিক্ষা সেবার মধ্যে রয়েছে

ব্যক্তিগত প্রোফাইল বিশ্লেষণ: প্রত্যেক শিক্ষার্থীর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, বাজেট ও ক্যারিয়ার লক্ষ্য বিবেচনা করে সঠিক দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে পরামর্শ।

আবেদন ও ভিসার সহায়তা: বিশ্ববিদ্যালয়ে আবেদন, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) রাইটিং, রেকমেন্ডেশন লেটার, ক্রেডিট ট্রান্সফার এবং শতভাগ ভিসা প্রসেসিং সাপোর্ট। যোগ্যতার ভিত্তিতে মাত্র দুই ঘণ্টায় অফার লেটার পাওয়ার সুযোগ।

স্কলারশিপ ও ক্যারিয়ার গাইডলাইন: স্কলারশিপের তথ্য প্রদানের পাশাপাশি ভিসা পাওয়ার পরও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুবিধা।

শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল যেমনই হোক না কেন, তাঁদের মেধা ও সামর্থ্য অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার দুয়ার খুলে দিতে ফিউচারএড প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থী ও অভিভাবকদের নিশ্চিন্ত রেখে বিশ্বমঞ্চে স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই ফিউচারএডের মূল লক্ষ্য।

যোগাযোগ: ০১৩২৪-৭৩৬৬৭৯, ০১৩৩৫-১৩৪৯৭৮, ০১৩২৪-৭৩৬৬৮৪

ঠিকানা: আহমেদ টাওয়ার (ষষ্ঠ ও নবম তলা), ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।