বিশ্বসেরা বিজ্ঞানী–গবেষকদের তালিকায় বাংলাদেশের ৯২৬২ জন

সারা বিশ্বের ২২ হাজার ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫২ হাজার ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছেন

আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৩–এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকা প্রকাশ করেছে। সারা বিশ্বের ২২ হাজার ২০টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫২ হাজার ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ৬ বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে র‍্যাংকিংয়ে। তালিকায় বাংলাদেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২৬২ জন বিজ্ঞানী ও গবেষক জায়গা পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৫২৪ জন তালিকায় স্থান করে নিয়েছেন। একক বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি সর্বোচ্চ।  

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

এবারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। দেশের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৫ জন। এরপরই আছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয় থেকে ৪৮৩ জন তালিকায় জায়গা পেয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩৯২ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২৪০, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২২৫, আইসিডিডিআরবি থেকে ২১৩, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৭২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৭৬ জন তালিকায় জায়গা পেয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন