বাংলাদেশ–আমেরিকার যৌথ আয়োজনে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ কোর্স, ফি ৩০০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস), বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এবং সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট’ (এটিএলএস) কোর্স অনুষ্ঠিত হবে। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর বিসিপিএসে এ কোর্স অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটিএলএস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কোর্স। এ কোর্সের মেয়াদ চার বছরের জন্য। বিভিন্ন দেশে চাকরির সুযোগের জন্য প্রায়ই এ দক্ষতার প্রয়োজন পড়ে। আগ্রহী ব্যক্তিরা আজ বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে আবেদন করতে পারবেন। ২৬ অক্টোবরের মধ্যে বিসিপিএসের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করা যাবে। আবেদন ফি ৩০ হাজার টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। Account Name: BCPS ATLS; Account number: 0781101000003003

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।

আরও পড়ুন