স্নাতকে ইংরেজি কোর্সের অন্তর্ভুক্তি নিয়ে যে ব্যাখ্যা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে নতুন করে ‘ইংলিশ’ কোর্স অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হওয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন সিলেবাসে প্রথম বর্ষে ‘ইংলিশ’ এবং দ্বিতীয় বর্ষে ‘কমিউনিকেটিভ ইংলিশ’ নামে দুটি কোর্স সংযোজন করা হয়েছে, যা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় বর্ষের সিলেবাসে ‘কম্প্রিহেনসিভ ইংলিশ’ নামে ৪ ক্রেডিটের একটি নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় দুই থেকে তিন মাস বাকি। কোনো পূর্বঘোষণা বা দীর্ঘমেয়াদি প্রস্তুতির সুযোগ ছাড়াই নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই মধ্যে তাঁদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মডেল টেস্ট পরীক্ষাও শেষ হয়েছে। পাশাপাশি ফরম পূরণের তারিখও কয়েক দিনের মধ্যেই ঘোষিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ কোর্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন