একাডেমিক এক্সেলেন্স ও ইসলামি ভ্যালুজের সমন্বয়

ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষার্থীদের প্রি-প্রাইমারি থেকে ‘এ’ লেভেল পর্যন্ত ধর্মীয় শিক্ষা ও একাডেমিক উৎকর্ষে একটি সমন্বিত ও সুসংহত শিক্ষানুভবের মধ্য দিয়ে গড়ে তোলা হয়ছবি: ইনসাইট ইন্টারন্যাশনালের সৌজন্যে

বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় অন্যতম স্বতন্ত্র নাম ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, বিডি বা আইআইএসবিডি। ১৪ বছরের বেশি সময় ধরে শিক্ষায় এক্সেলেন্স ধরে রাখা এবং ‘ও’ লেভেলে একাধিকবার ‘কান্ট্রি হায়েস্ট’ রেজাল্ট অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। কেমব্রিজ ও পিয়ারসন কারিকুলামের পাশাপাশি একটি ফ্ল্যাগশিপ হিফজুল কোরআন প্রোগ্রাম পরিচালনার মাধ্যমে আইআইএসবিডি অভিভাবকদের সামনে তুলে ধরেছে এক অনন্য ও ব্যালান্সড শিক্ষার পথ—দ্বীন ও দুনিয়ায় এক্সেলেন্স।

বিশ্বাস, জ্ঞান ও উদ্দেশ্য—

প্রকৃত সাফল্য আসলে এই জীবন ও পরকালের সফলতাকে ঘিরেই—আইআইএসবিডি প্রতিষ্ঠিত হয়েছে এই বিশ্বাসে। যা গড়ে ওঠে চরিত্র ও জ্ঞানের সমান বিনিয়োগের মাধ্যমে। প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল মানুষ গড়ে তোলা, যাঁরা ইসলামি নীতিমালা ধারণ করে আধুনিক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। এখানে ধর্মীয় শিক্ষা ও একাডেমিক উৎকর্ষ আলাদা কোনো অনুসন্ধান নয়, বরং প্রি-প্রাইমারি থেকে ‘এ’ লেভেল পর্যন্ত একটি সমন্বিত ও সুসংহত শিক্ষানুভবের মধ্য দিয়ে তা গড়ে তোলা হয়।

ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলের হেড অব স্কুল আবদুলআল মামুন বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা ইসলামি জ্ঞানের সুরক্ষার ভেতর থেকেই পার্থিব জ্ঞান অর্জনের সুযোগ পায়—যেখানে দ্বীন কোনো বাধা নয়, বরং দিকনির্দেশক একটি কম্পাসের মতো কাজ করে। আইআইএসবিডিতে আমরা শিক্ষার্থীদের তাদের বিশ্বাস ও ভবিষ্যতের মধ্যে কোনো একটি বেছে নিতে বলি না, বরং দুইয়ের মধ্যে সেতুবন্ধ তৈরি করি।’

কেমব্রিজ ও পিয়ারসন: ডুয়াল ইন্টারন্যাশনাল পাথওয়েজ—

আইআইএসবিডিতে প্লে গ্রুপ থেকে শুরু করে আইজিসিএসই ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যন্ত কেমব্রিজ ও পিয়ারসন—উভয় কারিকুলামই চালু রয়েছে। ফলে অভিভাবকেরা তাঁদের সন্তানের স্ট্রেংথ ও অ্যাসপিরেশন অনুযায়ী উপযুক্ত পাথওয়ে বেছে নেওয়ার সুযোগ পান। এই দুই আন্তর্জাতিক কারিকুলামই স্টুডেন্টদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এবং ডিপ সাবজেক্ট মাস্টারি গড়ে তুলতে সহায়তা করে—যা টপ ইউনিভার্সিটি ও ফিউচার এমপ্লয়ারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হিফজুল কোরআন ও ইসলামি স্টাডিজ—

আইআইএসবিডির হিফজুল কোরআন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা যথাযথ তাজবিদসহ সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করার সুযোগ পায়। এই প্রোগ্রামটি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমান্তরালে পরিচালিত হয়, যাতে কোনো শিক্ষার্থীকে দ্বীন ও শিক্ষার মধ্যে বেছে নিতে না হয়। ইসলামি শিক্ষার পাঠক্রমে প্রাথমিক স্তরে তারবিয়াহ ফাউন্ডেশন থেকে শুরু করে আকিদাহ, সিরাহ ও হাদিস এবং মাধ্যমিক স্তরে উচ্চতর তাফসির ও ফিকহ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে স্নাতকেরা শুধু একাডেমিকভাবেই নয়, তাকওয়া, সততা ও নৈতিক নেতৃত্বের গুণাবলিতেও সমৃদ্ধ হয়ে ওঠে।

ক্যাম্পাস, সুবিধা ও স্কুলজীবন—

উত্তরার সেক্টর ৯-এ অবস্থিত আইআইএসবিডির ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ একটি পরিবেশ নিশ্চিত করে। প্রতিটি শ্রেণিকক্ষে প্রজেক্টর সুবিধা রয়েছে এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্মার্টবোর্ড সংযোজন করা হচ্ছে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের জন্য রয়েছে পৃথক ল্যাবরেটরি; যেখানে হাতে-কলমে ব্যবহারিক শিক্ষার সুযোগ রয়েছে এবং একটি কম্পিউটার ল্যাবও উন্নয়নাধীন রয়েছে।

এ ছাড়া রয়েছে ডেডিকেটেড হিফজ স্পেস, আর্ট ও ক্যালিগ্রাফির জন্য ক্রিয়েটিভ জোন ও স্পোর্টস ফ্যাসিলিটিজ। একাডেমিক কার্যক্রমের বাইরে স্টুডেন্টরা ডিবেটিং, সায়েন্স ও রোবোটিকস ক্লাব, কোরআন রিসাইটেশন কম্পিটিশন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে অনুপ্রাণিত লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করে।

যেসব অভিভাবক সন্তানদের জন্য এমন একটি শিক্ষাব্যবস্থা খুঁজছেন, যেখানে বিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সমান গুরুত্ব পায়—ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, বিডি হতে পারে তাঁদের প্রথম পছন্দ। প্রতিষ্ঠানটি ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বিশেষ প্রণোদনা দিচ্ছে, যার মধ্যে রয়েছে ফি মওকুফের সুবিধাও। আসনসংখ্যা সীমিত।