এমএসসিতে শিক্ষার্থী ভর্তি নেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব সায়েন্সের (এমএসসি) ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে;
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ন্যূনতম ৩.০ থাকতে হবে;
ইউজিসি স্বীকৃত ও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি ICT/CSE/EEE/Telecommunication Engineering/ETE/ECE বা সমমানের বিভাগের স্নাতক শিক্ষার্থীদের সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে;
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের এমএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে স্নাতকের সনদ জমা দিতে হবে;
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়;
আবেদন ফি
১,০০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে আবেদনপত্র।
ভর্তি-সম্পর্কিত তারিখভর্তি পরীক্ষা ও ভাইভা: ১৯ আগস্ট, সকাল ৯টা থেকে দুপুর ১২টা;
ভর্তির যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ২১ আগস্ট;
ভর্তির তারিখ ও বার: ২৩ থেকে ৩০ আগস্ট, প্রতি সপ্তাহের রবি থেকে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা;
ক্লাস শুরু: ২ সেপ্টেম্বর;
আবেদনের পদ্ধতি ও বিস্তারিত তথ্য লিংকে পাবেন।