জগন্নাথে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালুর উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে স্পেন দূতাবাসের উপপ্রধান সিলেস ফার্নান্দেজ প্যালাসিওস ইগনাসিসের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

গতকাল সোমবার কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন, ‘২০২০ সাল থেকেই আমাদের প্রচেষ্টা ছিল। স্পেন সরকারের পক্ষ থেকে একটি গবেষণা করা হয়েছে। তারা আন্তরিক রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেন ল্যাংগুয়েজ কোর্স খোলার বিষয়ে, যা তাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে রয়েছে।’

আরও পড়ুন

কোষাধ্যক্ষ আরও বলেন, ‘আশা করছি, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তাদের থেকে একটি সিদ্ধান্ত জানতে পারব। এরপর শিক্ষার্থীরা আগামী ফেব্রুয়ারি থেকে এ কোর্সে ভর্তি হতে পারবে। আমরা অন্য ভাষায় কোর্স খোলার বিষয়ে আগ্রহী।’

আরও পড়ুন

সভায় স্পেন দূতাবাসের পক্ষে উপপ্রধান সিলেস ফার্নান্দেজ প্যালাসিওস ইগনাসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক খন্দকার মোন্তাসির, প্রক্টর মোস্তফা কামাল, অর্থ ও হিসাব পরিচালক কাজী নাসির উদ্দিন অংশ নেন।

আরও পড়ুন