অনলাইনে প্রভাষকদের বদলি আবেদনের সময় পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে কর্মরতদের অনলাইনে বদলির আবেদনের সময় পেছাল। আগামী ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারির মধ্যে এ আবেদন করতে হবে। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ২০২০ সালের বদলি ও পদায়ন নীতিমালা অনুযায়ী, প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য অনলাইনে আবেদন আহ্বানের তারিখ অনিবার্য কারণবশত ১ থেকে ১৫ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হলো। এ-সংক্রান্ত আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেওয়া হয়।