অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে মোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬২ হাজার ৭৫৬ জন ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার শতকরা ৯০ ভাগ।
উল্লেখ্য, বিএসসি কোর্সের কিছু পরীক্ষার্থীর ব্যবহারিক নম্বর না পাওয়ায় তাদের ফল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ থেকে অনলাইনে নম্বর পাওয়া গেলে এসব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে।