অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার। ছবি: বিজ্ঞপ্তি
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার। ছবি: বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে আজ রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার।
এডুএইডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেলায় অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটি, ফ্লিন্ডারস ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যানবেরাসহ বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এডুএইডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় আসা শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন। মেলায় স্কলারশিপ ও স্পট অ্যাডমিশনের ব্যবস্থা ছিল।