আইইএলটিএস রেজিস্ট্রেশনে ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিক্ষাবিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান এডুকেশন হাব বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস রেজিস্ট্রেশন ফির ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে। এ লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন চাওয়া হয়েছে। আবেদনের সময়সীমা ২৯ জুলাই পর্যন্ত। আবেদন করতে হবে https://forms.gle/kMaVVQ1P2Z1DBseS7 লিংকে ঢুকে।
এডুকেশন হাবের হেড অব অপারেশন আবদুল্লাহ আরাফাত জানান, বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ গ্রহণে সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে এডুকেশন হাব নিরলস কাজ করে যাচ্ছে। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বিনা খরচে শিক্ষার্থীদের সেবা প্রদান করে যাচ্ছে এডুকেশন হাব।
আবেদনের যোগ্যতা
২৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে ২৯ জুলাই ২০২১ সালের মধ্যে আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণকারী যেকোনো শিক্ষার্থী শতভাগ আইইএলটিএস রেজিস্ট্রেশন ফি ক্যাশব্যাক পাওয়ার জন্য প্রাথমিকভাবে এবং নির্ভুল তথ্য ও শর্ত পূরণে চূড়ান্ত যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনের নিয়ম
ক্যাশব্যাক পেতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করুন https://forms.gle/kMaVVQ1P2Z1DBseS7 লিংকে ঢুকে।
এ অফারসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন, ওয়েবসাইট (https://educationhub-bd.com ) এবং পরবর্তী সব তথ্য পাওয়া যাবে https://www.facebook.com/groups/studyabroadforbangladeshi লিংকে।