ইউআইইউতে ‘এন্ট্রাপ্রেনিউরস ডায়েরি’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউআইইউ ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং ইউআইইউ এন্ট্রাপ্রেনিউর ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে ‘এন্ট্রাপ্রেনিউরস ডায়েরি’ শিরোনামে ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠান ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার এবং ইউআইইউ এন্ট্রাপ্রেনিউর ডেভেলপমেন্ট ফোরামের (ইডিএফ) যৌথ উদ্যোগে ‘এন্ট্রাপ্রেনিউরস ডায়েরি’ শিরোনামে ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অতিথি স্পিকার ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাঈনুউদ্দিন হাসান রশিদ, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল-মামুন এবং প্রেনিউর ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক আরিফ নিজামী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান এবং মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউয়ের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক মনজুরুল হক খান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের চাকরির প্রচলিত মানসিকতা থেকে বের হয়ে, একজন উদ্যোক্তা হয়ে দেশ ও সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে। আমাদের দেশে, বিশ্বের অন্যান্য দেশের মতো, আমাদের আত্মচিন্তা, স্ব-আবিষ্কার এবং সৃজনশীলতা বিকাশে মনোনিবেশ করা দরকার।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি