ইউএপির ইংরেজি বিভাগের আয়োজনে আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএপির ইংরেজি বিভাগ আয়োজন করেছে আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজের
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ইংরেজি বিভাগের আয়োজন করেছে ‘ডুয়িং ইংলিশ স্টাডিজ পোস্টকলোনিয়ালি’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার। ‘নতুন স্বাভাবিক’ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে ইউএপির ইংরেজি বিভাগ নিয়মিত একাডেমিক কার্যক্রম সফলভাবে পরিচালনার পাশাপাশি গত ২৯ সেপ্টেম্বর এ আন্তর্জাতিক ওয়েবিনারের উদ্বোধন করে। পরদিন ৩০ অক্টোবর পর্যন্ত চলে ওয়েবিনার।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ইউজিসি অধ্যাপক ড. ফখরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য ইশফাক ইলাহী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আরজুমান্দ আরা। এই পুরো ওয়েবিনার সিরিজের কনভেনার হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাত জেরিন।

ওয়েবিনার সিরিজের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের শিক্ষাবিদ এবং শিক্ষার্থীরা ইংরেজি অধ্যয়ন এবং পোস্টকলোনিয়াল সময়কার নানা বিষয় আলোচনা করেন।

সিরিজের প্রথম ওয়েবিনারের শিরোনাম ছিল ‘রিভিজিটিং মিথোলজিক্যাল প্লে’—যেখানে ভারতের কর্ণাটক সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকাশ বালিকাই বক্তব্য দেন। এ ছাড়া ওয়েবিনারের পরবর্তী সিরিজগুলোতে ভারত এবং বাংলাদেশের আরও প্রতিথযশা শিক্ষাবিদেরা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি