ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন ১০ গবেষক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ পেলেন দেশের ১০ জন গবেষক। ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
ফেলোরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ (মেসবাহ কামাল), বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান মো. গোলাম রব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শারমিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মিল্টন বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. সরওয়ার আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ খান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের পরিতোষ চন্দ্র রায়।
ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২০-২১–এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩৯ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাওয়া আবেদনকারীদের মধ্য থেকে ১০ জন গবেষককে ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২০-২১–এর জন্য নির্বাচন করে।