ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ফল প্রকাশ করা হয়।

আজ সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে www.iu.ac.bd পাওয়া যাবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক আবদুর রহমান আনোয়ারী ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।