ইসলামী বিশ্ববিদ্যালয় 'এইচ' ইউনিটের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
এইচ ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। এইচ ইউনিটের ফলাফল আইন ও শরীয়াহ অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-এ পাওয়া যাবে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একটি শিফটে আইন ও শরীয়াহ অনুষদভুক্ত এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এইচ ইউনিটের অধীনে আইন ও আল-ফিকহ এ দুটি বিভাগের মোট ১৪০ আসনের বিপরীতে ৬ হাজার ৫৬১ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেন।