ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'জি' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই শিফটে ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘জি’ ইউনিটের মোট ৩০০টি আসনের বিপরীতে ৮ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

‘জি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক কাজী আখতার হোসেন প্রথম আলোকে জানান, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের কাছে ‘জি’ ইউনিটের ফলাফল হস্তান্তর করা হয়েছে। মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে মৌখিক সাক্ষাৎকার ও ভর্তির তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। ইতিমধ্যে ফলাফল ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে বলে তিনি জানান।