ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।

রোববার বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৫৭৬ শিক্ষার্থী।

‘বি’ ইউনিটের সমন্বয়কারী রুহুল আমিন সাংবাদিকদের বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সমন্বয়কারীর কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।