দক্ষ স্নাতক তৈরিই আমাদের লক্ষ্য: উপাচার্য
অধ্যাপক ড. আব্দুর রব
উপাচার্য, আইইউবিএটি
আইইউবিএটির স্লোগান হলো, ‘অ্যান এনভায়রনমেন্ট ডিজাইন্ড ফর লার্নিং’। বিজ্ঞানভিত্তিক সময়োপযোগী ও মানসম্মত পাঠদানের ওপর গুরুত্ব দেওয়া হয়, তাই শিক্ষার মান উন্নত। এখানকার শিক্ষার্থীরা তাত্ত্বিক ও ব্যবহারিক—দুই ধরনের শিক্ষা পায়। তাত্ত্বিক ক্লাসে তার বিষয়ের ওপর জ্ঞান অর্জন করে এবং সিমুলেশন, প্রকল্প, গবেষণা, উপস্থাপনা ইত্যাদি ব্যবহারিক চর্চা দক্ষতা অর্জনে সহায়তা করে। শিক্ষার আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা সার্বক্ষণিক শিক্ষকদের সঙ্গে সংযুক্ত থাকে।
শ্রেণিকক্ষে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলার জন্য পেশাবিষয়ক বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের ব্যবস্থা করে আইইউবিএটির ‘অ্যালামনাই এবং প্লেসমেন্ট’ অফিস। তাই পাস করার পরপরই আইইউবিএটির স্নাতকদের চাকরিতে প্রবেশ করা সহজ হয়ে যায়।
আইইউবিএটির অ্যালামনাই এবং প্লেসমেন্ট অফিসের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের সেতু তৈরি করে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে কর্মক্ষেত্রের সরাসরি যোগাযোগ স্থাপন, বৃহৎ আঙ্গিকে ক্যারিয়ার সেমিনার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশার আদ্যোপান্ত ধারণা দেওয়া হয়।