এইচএসসি পরীক্ষার্থীদের আট বিষয়ে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আট বিষয়ের ওপর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ এবং এই কার্যক্রমে অংশ নিতে ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় শিক্ষার্থীদের আনতে ষষ্ঠ সপ্তাহের আ্যসাইনমেন্ট দেওয়া হয়েছে।

অ্যাসাইনমেন্টের বিষয়গুলো হলো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, রসায়ন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ ও লঘুসংগীত।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষকদের আ্যসাইনমেন্ট জমা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে, পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।