এক বৃত্তি, তিন ইন্টার্নশিপের খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: ফাহিম ও আফরা
ছবি: সাবিনা ইয়াসমিন
  • তরুণ শিক্ষকেরা যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্স অ্যান্ড অ্যাচিভমেন্ট (ফুলব্রাইট টিইএ) প্রোগ্রামের অধীন বৃত্তির জন্য আবেদন করতে পারেন। ছয় সপ্তাহব্যাপী এই পেশাগত উন্নয়ন প্রকল্পের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আবেদন গ্রহণ করা হবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সমাজবিদ্যার শিক্ষকদের জন্য এ প্রকল্প। বিস্তারিত জানা যাবে এই লিংকে।

  • উৎপাদন ও সোর্সিংয়ে ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ করছে বৈশ্বিক ডিজাইন ও লাইফস্টাইল ব্র্যান্ড র‌্যালফ লরেন করপোরেশন। টেক্সটাইল প্রকৌশল ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংয়ে পড়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

  • ঢাকার ডোরিন হোটেল ও রিসোর্টের মানবসম্পদ বিভাগে ইন্টার্নশিপের জন্য বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। [email protected] ঠিকানায় সিভি পাঠাতে হবে।

  • ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) অধীন আমরা নতুন নেটওয়ার্ক ও ক্রিয়েটিভ ক্লাবসে ইন্টার্ন নেওয়া হচ্ছে। আগামী ৩ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজিতে ভালো বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।