এনটিআরসিএর সনদ যাচাই অনলাইনে, লাগবে না ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
প্রথম আলো ফাইল ছবি

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা হবে অনলাইনে। আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে এ কার্যক্রম শুরু হবে। সেবা সহজ করার অংশ হিসেবে এ ব্যবস্থা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল সোমবার (২১ জুন) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে এনটিআরসিএ।

আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক, সেসব প্রতিষ্ঠান [email protected] ই-মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।

প্রথম আলো ফাইল ছবি

যে ই-মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক, তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা ই-মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

এনটিআরসিএ আরও জানিয়েছে, নিবন্ধিত শিক্ষকদের সনদ যাচাইয়ের জন্য কোন ফি দেওয়ার প্রয়োজন নেই।