এসিবিএ ফোরাম, আইবিএর খাদ্যসহায়তা পেল ১৫০ পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোভিডের কারণে ১৫০ নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নিম্ন আয়ের মানুষকে সহায়তা করেছে এসিবিএ ফোরাম, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়। গত শুক্রবার (২০ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পলাশী বাজারে খাদ্যসামগ্রী ও উপকরণ বিতরণ করা হয়।
আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন প্রধান অতিথি ও বুয়েটের এমএমই বিভাগের অধ্যাপক মাহবুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার ও স্থানীয় ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়।
এসিবিএ ফোরাম হলো আইবিএ হতে Advanced Certificate in Business Administration সনদ অর্জনকারীদের একটি পেশাজীবি সংগঠন। বিজ্ঞপ্তি