ওইসিএসে নির্বাচিত ২৭ অ্যাম্বাসেডর, আছেন বাংলাদেশের মাসুম
অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস (ওইসিএস) এবার অঞ্চলভিত্তিক ও আন্তর্জাতিক আবেদনকারীদের মধ্য থেকে ২৭ জন অ্যাম্বাসেডর নির্বাচন করেছে। এদের ‘টেকসই উন্নয়ন মুভমেন্ট’ অ্যাম্বাসেডর বলা হয়। এই ২৭ জনের ১ জন বাংলাদেশের। তাঁর নাম মাসুম রানা।
এ বছরের ২২-২৩ সেপ্টেম্বর হবে ‘টেকসই উন্নয়ন মুভমেন্ট (এসডিএম)’-এর শীর্ষ সম্মেলন। এর আগে সব অ্যাম্বাসেডরকে ৪ জুন ‘অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস (ওইসিএস)’ কমিশন জুম কনফারেন্সের মাধ্যমে অঞ্চলভিত্তিক ও আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডরদের স্বাগত জানায়।
অ্যাম্বাসেডরদের প্রধান কাজ হবে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া, নেটওয়ার্ক বৃদ্ধি করা।
মোট আবেদনের মধ্য থেকে কমিশন কঠোর বাছাইয়ের পর ২৭ জনকে এসডিএম অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার জন্য বেছে নেয়। এশিয়া অঞ্চল থেকে দুজন নির্বাচিত অ্যাম্বাসেডর আছেন। তাঁদের একজন বাংলাদেশের মাসুম রানা। অপরজন ভারতের অর্চনা সিং।
নির্বাচিত অ্যাম্বাসেডররা হলেন—
মাসুম রানা—বাংলাদেশ
অর্চনা সিং—ভারত
ট্রুভানা রিচার্ডস—সেন্ট কিটস ও নেভিস
রেহানা ওয়ারেন—গ্রানাদা
মার্ক পেরেইরা—ত্রিনিদাদ ও টোবাগো
তুলসী ঠাকুর—কেনিয়া
জোয়ান ওয়াল্টার্স—মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ
সাদিকা বিশপ—ত্রিনিদাদ ও টোবাগো
কেগান মোহাম্মদ—বার্বাডোজ
কর্নেলিয়া ওয়াল্টার্স জোন্স—জ্যামাইকা
আছা ইমানুয়েল—নাইজেরিয়া
গ্লোরিয়া ইয়াং—পানামা
ব্লুয়াটিফ ফানিবুয়ান—নাইজেরিয়া
সাবরিনা আজাক্স—মার্টিনিক
ম্যাচেল ম্যাকডোনাল্ড—বাহামা
গ্যাব্রিয়েল গে—বার্বাডোজ
লিনিসা গ্রিফিথ—রাশিয়া এবং গ্রানাদা
জুলিয়েট উকপাবিও আর্চিবং—নাইজেরিয়া
শমন্থ শেওপ্রশাদ—গায়ানা
মৌরিজ ফ্র্যাঙ্কলিন—সেন্ট ভিনসেন্ট ও গ্রানাডাইনস
জোনাথন লা ক্রেটি—গ্রানাদা
কেতুরাহ রোসাতো—যুক্তরাষ্ট্র
ডার্লেন ফ্রাঙ্কোইস—ত্রিনিদাদ ও টোবাগো
আটাইনা টলনা–ডমিনিকা
আরিয়া লেডল্লো—সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইনস
ক্যামেরন ফিলবার্ট—গ্রানাদা
কেরি-অ্যান ব্লেডস—বারমুডা।
এসডিএম মুভমেন্টে রেজিস্ট্রেশন করতে চাইলে www.oecssdm.com এ ঢুঁ মারতে হবে।