করোনা মহামারির অভিজ্ঞতা বিনিময় করলেন ১০ দেশের শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিজ্ঞপ্তি

‘অবস্থা, বিশ্বাস ও অবস্থানের ভিন্নতা থাকলেও আমরা একসাথে’—এ বিষয়কে সামনে রেখে শেষ হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত করোনা মহামারি নিয়ে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল প্রোগ্রাম। এতে বিশ্বব্যাপী মহামারির সময়ে আমাদের জীবনে ঘটে যাওয়া নানা অভিজ্ঞতা বিনিময় করলেন ১০টি দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার (২৬ জুন) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ওএসএ) আয়োজিত ‘স্টোরিজ অব প্যানডেমিক-রিনোসেন্স বিয়োন্ড দ্য হরাইজেন’ শীর্ষক আন্তর্জাতিক ভার্চ্যুয়াল প্রোগ্রামে তাঁরা এসব অভিজ্ঞতা বিনিময় করেন।

সামাজিক দূরত্ব সত্ত্বেও সাংস্কৃতিকভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের উপাচার্য ড. কারমেন জেড লামাগনা।

ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে করোনা মহামারির দিনগুলোতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানটিতে ১০০টি নির্বাচিত ছোটগল্প, শর্ট ফিল্ম, কবিতা, ফটোগ্রাফি ও শিল্পকর্ম প্রদর্শন করা হয়। এ ছাড়া বিভিন্ন দেশের সাংস্কৃতিক ও লৌকিক পরিবেশনা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানটি জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি এআইইউবির সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ফেসবুক পেজ ও জুম প্ল্যাটফর্মে, এআইইউবির ওয়েবসাইট www.aiub.edu এবং www.facebook.com/aiub.edu তে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে http://sop.aiub.edu যে গল্পগুলো দেখা যাবে। বিজ্ঞপ্তি