কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। টেলিটকের মাধ্যমে দিনে-রাতে যেকোনো সময় শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ওই শিক্ষাবর্ষে ১৭টি বিভাগে মোট ৮০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ৩৬তম একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  www.cou.ac.bd পাওয়া যাবে।