প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত খ ইউনিটের পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা হবে ৬৯টি কেন্দ্রে। (www.admission.eis.du.ac.bd) থেকে আসনবিন্যাস জানা যাবে। এ বছর খ ইউনিটে ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ১৬৩ জন। কাল শনিবার চ ইউনিটের অধীন চারুকলায় ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশ হবে সকাল ১০টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত ছয়টি কেন্দ্রে। অঙ্কন অংশের পরীক্ষা হবে ১৭ অক্টোবর। ১৬ অক্টোবর গ, ৩০ অক্টোবর ক এবং ৬ নভেম্বর ঘ ইউনিটের পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক