চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদের ভর্তি পরীক্ষা পেছালো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আবারও পিছিয়েছে। কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি২-বি৭ ইউনিটের পরীক্ষা ৭ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে সি১-সি৩ ইউনিটের পরীক্ষা ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষা যথাক্রমে ৬ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর বিষয়টি জানানো হয়।
পরীক্ষা পেছানো হলেও এসব পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে পূর্বনির্ধারিত সূচি কার্যকর থাকবে।