জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ কলা অনুষদের ‘বি ইউনিটে’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা অনুষদের ৭১০টি (মানবিক—৪৯০টি, বিজ্ঞান—১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য—৭৫টি) আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অংশ নেন ৪৬ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী। এতে নয় হাজার ৭৬৭ জন (মানবিক—ছয় হাজার ৮১৭ জন, বিজ্ঞান—এক হাজার ৭৫৪ জন এবং বাণিজ্য ও অন্যান্য—এক হাজার ১৯৬) পরীক্ষার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। গত শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd -এ পাওয়া যাবে।