জগন্নাথে ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। মুঠোফোনের খুদে বার্তায় আগামী ১৮ আগস্ট থেকে ভর্তির আবেদন করা যাবে। তা চলবে ২৮ আগস্ট রাত ১২ টা পর্যন্ত।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ (সি ইউনিট), ১২ সেপ্টেম্বর বিজ্ঞান অনুষদ (এ ইউনিট), ১৩ সেপ্টেম্বর আইন অনুষদ (ই অনুষদ), ১৯ সেপ্টেম্বর কলা অনুষদ (বি ইউনিট) ও ২৬ সেপ্টেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ভর্তি সংশ্লিষ্ট সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.jnu.ac.bd )-তে পাওয়া যাবে।