জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ পরীক্ষার সূচিতে পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ও সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার সূচি প্রকাশ করা হয়েছিল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন থাকায় তা আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এ পরীক্ষা।
পরীক্ষার বিস্তারিত সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।
২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ও সংশোধিত কেন্দ্র তালিকা এখানে দেখুন (http://www.nu.ac.bd/uploads/2018/notice_2829_pub_date_29122020.pdf)।