টিআইবিতে সাংবাদিকতার ফেলোশিপে আবেদনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ দেবে টিআইবি। এ প্রস্তাব চাওয়া হয়েছিল। বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে এ প্রস্তাব চাওয়া হয়েছে। প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

এ বছরের প্রস্তাবনার বিষয়: শিক্ষা, স্বাস্থ্য (কোভিড-১৯ অতিমারিসহ), স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সুশাসন। চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোকে সম্মানী হিসেবে মোট এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বিটিভি, বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ও রেডিওতে কর্মরত সাংবাদিকেরা প্রস্তাব জমা দিতে পারবেন। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তাব জমা দেওয়া যাবে।

বিস্তারিত জানা যাবে লিংকে।

টিআইবিতে সাংবাদিকতার ফেলোশিপে আবেদনের সময় বাড়ল.pdf