'ঘ' ইউনিটে পাসের হার ১৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফলাফল ঘোষণা করেন।

‘ঘ’ ইউনিটে পাসের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ। এ পরীক্ষায় মোট ৮৭ হাজার ২০৩ জন ভর্তি-ইচ্ছুক অংশ নেন। পাস করেছেন ১৪ হাজার ৪৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় সাত হাজার ৫১০, মানবিক শাখায় তিন হাজার ২১৬, ব্যবসায় শিক্ষা শাখায় তিন হাজার ৭০৬ জন। এই ইউনিটে মোট আসনসংখ্যা এক হাজার ৪১০।


ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd অথবা মোবাইল ফোনে যেকোনো অপারেটরে মেসেজ অপশনে গিয়ে du লিখে space দিয়ে gha লিখে আবারও space দিয়ে roll no লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।