ঢাকা বিশ্ববিদ্যালয় খ-ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ১৪.৬৮ শতাংশ পরীক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ ইউনিটে ৩১ হাজার ১৫২ জন আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৫১ জন। গত শুক্রবার (৯ অক্টোবর) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীরা www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।