ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা চলছে। এক ঘণ্টার এ পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এ বছর ১৪৬৫টি আসনের জন্য ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ১৩০ জন। পরীক্ষা হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস অথবা যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষা চলাকালে কেন্দ্রে কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত রয়েছে।