নতুন ছয়টি মেডিকেলে ক্লাস শুরু ১০ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদিত নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আজ রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনুমোদিত এই কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজসহ মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন।